প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শহীদুল নামের এক মুদি দোকানির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলায় মৌচাক বটতলা বনফুল এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে এলাকার লোকজন। অভিযুক্ত মুদি দোকানি শহীদুল, মৌচাক বটতলা বনফুল এলাকার বাসিন্দা।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশুর বাড়ি রংপুর জেলার কাউনিয়া এলাকায়। শিশুর বাবা মৌচাক এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রীর-সন্তানসহ বসবাস করছেন এবং তিনি রাজমিস্ত্রীর কাজ করেন। শিশুটি যখন সোমবার সাড়ে তিনটায় দোকানে যায়, তখন অভিযুক্ত শহীদুল তাকে টাকার লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত বাগানে নিয়ে যান। তারপর, তাকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। কিন্তু ততক্ষণে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরপর, স্থানীয় কিছু লোকজন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি এলাকাবাসীদের মাঝে ছড়িয়ে পড়লে হাজারো জনতা সেখানে জড়ো হয়ে যায়। পরে, তারা অভিযুক্তের উপযুক্ত বিচার দাবি করেন। পুলিশ খবর পেয়ে রাত ১১টায় ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। এই ঘটনার কারণে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। কালিয়াকৈর মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন