প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠানে ছাত্র এবং ছাত্রীদের ফুটবল দল গঠন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের একটি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিটি জানায়, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হবে। সারাদেশে একই তারিখ ও সময়ে একযোগে এই টুর্নামেন্ট শুরু হবে। এ প্রতিযোগিতায় দেশের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী, এ উপলক্ষে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানকে যোগ্যতার ভিত্তিতে একটি ছাত্র এবং একটি ছাত্রী ফুটবল দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত দলের প্রশিক্ষণের জন্য অভিজ্ঞ শিক্ষক অথবা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি ও দক্ষ খেলোয়াড় নির্বাচনের লক্ষ্যে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে। প্রতিযোগিতাটি সফল বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, স্থানীয় ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন