প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উরুগুয়ের বিপক্ষে লা বোম্বোনেরায় হোঁচট খাওয়ার পর, আর্জেন্টিনার মনোযোগ এখন দ্বিতীয় প্রীতি ম্যাচের দিকে নিবদ্ধ হয়েছে। আগামী বুধবার (১৮ নভেম্বর) কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিরুদ্ধে লিওনেল স্ক্যালোনির দল মাঠে নামবে।
আর্জেন্টিনার স্কোয়াডে থাকা ফুটবলারদের মধ্যে অ্যারন আনসেলমিনো এবং মারিয়ানো ত্রোইলো এখনও পর্যন্ত অভিষেকের সুযোগ পাননি। চেলসির ২১ বছর বয়সী ডিফেন্ডার আনসেলমিনো পেশির চোটে ভুগতে থাকায় মৌসুমের প্রথম কয়েক মাসে প্রিমিয়ার লিগে শাবি আলোনসোর দলের হয়ে কোনো অফিসিয়াল ম্যাচ খেলার সুযোগ পাননি।
অন্যদিকে, ত্রোইলো পারমার হয়ে নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ইতালিয়ান ক্লাবটির হয়ে সিরি আ ও কোপা ইতালিয়া মিলিয়ে ১২টি ম্যাচে অংশগ্রহণ করেছেন তিনি। এই সময়ে চারটি হলুদ কার্ডও দেখেছেন এই ডিফেন্ডার। বর্তমানে ইতালির লিগে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে রয়েছে পারমা।
আগের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিলেন ত্রোইলো, তবে সেবার মূল দলে খেলার সুযোগ তার হয়নি। কোস্টারিকার বিপক্ষে ম্যাচে দুজনের জন্য অভিষেকের সুযোগ আসতে পারে।
উরুগুয়ের কাছে হারের পর, আর্জেন্টিনার কোচ স্কালোনি জানিয়েছেন, কোস্টারিকার বিপক্ষে ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। তবে তিনি বেশ কয়েকজন খেলোয়াড়কে খেলার সুযোগ দিতে চান।
স্ক্যালোনি বলেন, 'আমরা দলে কিছু পরিবর্তন আনব। কয়েকজন খেলোয়াড় আবারও শুরু থেকে খেলতে পারে। আমার মনে হয়, সেটাই ন্যায্য হবে। কয়েকজনের পারফরম্যান্স আমার ভালো লেগেছে, তারা আবারও একাদশে থাকতে পারে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন