প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরে মাদক, সন্ত্রাস, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে।
জেলার বিভিন্ন এলাকায় দিন-রাত চলছে অভিযান ও টহল। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। এই অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করার পাশাপাশি বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারও করা হচ্ছে।
মঙ্গলবার রাতেও পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল হোসেন বাবুকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে রায়পুর থানা পুলিশ দ্বারা। একই দিনে পুলিশের পক্ষ থেকে আরও সাতজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বিগত দিনগুলোতে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে সন্ত্রাসী ও মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছিল। এতে হত্যা, মাদক, সন্ত্রাস ও ডাকাতির মতো ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, শুধু শহরকেন্দ্রিক নয়, গ্রামাঞ্চলেও অভিযান অব্যাহত রাখতে হবে। তারা আশা করছেন, কিছু দিন অভিযান চালানোর পরে তা থেমে না গিয়ে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয়রা প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা চান। তাদের প্রত্যাশা, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে লক্ষ্মীপুরে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, "মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন