প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীলদের নিয়ে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী আল-হেলাল একাডেমিতে আয়োজিত এই সভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রচার ও মিডিয়া বিভাগের গুরুত্ব অপরিসীম। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে এবং বিভ্রান্তি নিরসনে প্রতিটি কর্মীকে আরও সজাগ ও দক্ষ হতে হবে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের দাওয়াতী কাজকে আরও বেগবান করতে হবে।"
সভায় সংগঠনের প্রচার ও মিডিয়া বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ দায়িত্ব পালনের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে প্রধান অতিথির সাথে মতবিনিময় করেন। কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মাঠপর্যায়ে কাজের কৌশল নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত এবং জনসম্পৃক্ত করার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের প্রচার বিভাগের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন