প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিফা বিশ্বকাপের ফাইনালে ১৬ বছর পর আবারও উঠেছে স্পেন। সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে শেষ ম্যাচের টিকিট নিশ্চিত করার পর আবেগ ধরে রাখতে পারেননি স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে উচ্ছ্বাসের মধ্যেও তিনি মনে করিয়ে দিয়েছেন, দলের আসল লক্ষ্য এখনো পূরণ হয়নি।
ম্যাচের পর দে লা ফুয়েন্তে বললেন, ‘এই মুহূর্তে নিজের অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তবে এটি অসাধারণ এক আনন্দের অনুভূতি। বিশেষ একটি দলকে নেতৃত্ব দিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। কিন্তু আমাদের এখনো আরও উন্নতি করতে হবে। সামনে আমাদের একটি ধাপ বাকি রয়েছে। সেটি অর্জনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
বিশ্বকাপের ফাইনালে ওঠাকে তিনি বড় দায়িত্ব বলেও উল্লেখ করেন। তার কথা অনুযায়ী, ‘ভেতরে অনেক চাপা উত্তেজনা কাজ করছে। বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো বিশাল দায়িত্ব। এটি এমন একটি সৌভাগ্য, যা খুব কম মানুষের ভাগ্যে আসে। তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত।’
চার বছর আগে শুরু হওয়া পরিকল্পনার কথা তিনি স্মরণ করেছেন। দে লা ফুয়েন্তে জানান, ‘চার বছর আগে আমরা একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলাম। শুরু থেকে সেই ভাবনায় অটল ছিলাম। আজ আমরা যে অবস্থানে পৌঁছেছি, তা সেই পরিকল্পনারই ফল। এজন্য আমি খুবই গর্বিত।’
এই জয়ের মাধ্যমে একটি অনন্য রেকর্ডও গড়েছেন দে লা ফুয়েন্তে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ফিফা বিশ্বকাপে কোনো ইউরোপীয় জাতীয় দলের কোচ হিসেবে প্রথম ১৪ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়েছেন তিনি। এই সময়ে তার দল জিতেছে ১৩টি ম্যাচ ও ড্র করেছে একটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন