প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন একটি লাইভ বেকারিকে আজ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর সাহেব বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই আদালতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়া বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি করা এবং উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজনের মতো বিভিন্ন প্রয়োজনীয় তথ্যাদি অনুপস্থিত থাকার কারণে পিওর লাইভ ফুড বেকারি এন্ড পেস্ট্রি প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত এবং ব্যবসা ও বাণিজ্য শাখা) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তরের নেতৃত্বে, মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এছাড়া, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ভেজাল প্রতিরোধ করা এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহী প্রতিষ্ঠিত এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখার কথা উল্লেখ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন