প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এই কংগ্রেসের উদ্দেশ্য ছিল ফসলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করা। কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী অন্তর্ভুক্ত হন।
সোমবার (২৯ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন, ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়।
কংগ্রেসের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আকতার সেবু'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান এবং উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহান।
বক্তারা সেমিনারে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এসময় স্টলে প্রদর্শন করা হয় উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য, যা কৃষকদের জন্য নতুন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন