প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জানা গেছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে চলমান আলোচনায় দোহা যে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছে, তার প্রতি আবারও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
মঙ্গলবার, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানান, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকে শেখ মোহাম্মদ এই মন্তব্য করেছেন।
ওই বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান আলোচনার অগ্রগতির বিষয়টিও ছিল আলোচনার প্রধান অংশ। এ প্রক্রিয়ায় কাতারের মধ্যস্থতা এবং সমর্থন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, দুদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক থেকে উদ্ভূত বিভিন্ন আলোচনা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দোহা তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
এছাড়াও বৈঠকে আলোচিত বিষয়গুলোর বিস্তারিত তথ্য বা সম্ভাব্য অগ্রগতির বিষয়ে কিছুই প্রকাশ করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন