প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন যে, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই বিষয়টি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, আইন সংস্কার প্রসঙ্গে, অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইন সংস্কার কমিশন মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। আমরা সেগুলোর প্রায় প্রতিটি অধ্যাদেশ গ্রহণ করেছি এবং জুলাই সনদের মূল ভাবধারা বজায় রেখে এগুলোর চূড়ান্ত বাস্তবায়ন করা হবে।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে, আইনমন্ত্রী বলেন, উনি যদি দেশে ফিরতে চান, তাহলে সরকার আইনগত যা কিছু করণীয় তা করবে। উনি (শেখ হাসিনা) বলেছেন যে, উনি নিজেই আসবেন। নিজে আসলে তো ভালো হবে। তিনি দেশে আসলে আদালতের মুখোমুখি হবেন। সরকার আইনগতভাবে কিছু করবে না।
হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় মামলার প্রসঙ্গে, আইনমন্ত্রী বলেন, সরকার যদি আইন, আদালত, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ করতো, তাহলে ওই ঘটনায় মামলা হতো না। কিন্তু ঘটনা ঘটার পর মামলা হয়েছে। এখন যথাযথভাবে মামলার তদন্ত হবে। তদন্ত সাপেক্ষে যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই বৃक्षमেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এমএ মজিদসহ স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন