প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটিতে কোতয়ালী থানার পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদকের সঙ্গে আটক ব্যক্তি এবং সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল শহরের রিজার্ভ বাজার, শহীদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানাচ্ছে, অভিযানে ১১ জনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তিনজনকে মাদক সেবনের সময় মাদকসহ আটক করা হয়েছে। অপর দুজনকে সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক সেবনের অভিযোগে যে ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন—মোর্শেদ আলম, নুর হোসেন, এনামুল কবির, জয় চন্দ্র, নাহিদ হাসান সজিব প্রধান, সোহেল ওরফে কালা, মোমিন উদ্দিন ওরফে মুন্না, ওমর ফারুক, সাইদুল ইসলাম, মেহেদী ও সাগর।
এদিকে, মাদক সেবন ও মাদকসহ গ্রেপ্তার হয়েছেন মোঃ সালাম, অর্নব ত্রিপুরা ও অজয় ত্রিপুরা। অন্যদিকে সিআর ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন মোঃ আমজাদ হোসেন ও শ্যামলা দাশ।
কোতয়ালী থানার পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এই বিশেষ অভিযান শহরে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন