প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের সকলকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে।
আজ শনিবার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পরিবারের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘জীবন, কর্ম ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই বক্তব্য প্রদান করেন।
এবং এ সময় তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রতি তার গভীর ভালোবাসার উদাহরণ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যে শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তা নয়, নিজে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যুদ্ধের নেতৃত্বও দিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পর, তিনি নিজের দায়িত্বে ফিরে গিয়েছিলেন। এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, তাঁর মধ্যে কখনো ক্ষমতার লোভ ছিল না। তিনি রাষ্ট্রকে দুর্ভিক্ষের হাত থেকে উদ্ধার করে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়ে গেছেন এবং দেশের চাহিদা পূরণ করতে বিদেশেও রপ্তানি করেছেন।
প্রতিমন্ত্রী এও বলেন, শহীদ জিয়ার অনুপস্থিতিতে বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর নির্যাতন ও নিপীড়ন সহ্য করে গণতন্ত্রের পক্ষে কার্যক্রম চালিয়ে গেছেন। বিএনপিকে কেউ ফ্যাসিস্ট বলে অভিহিত করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। ‘করব কাজ, গড়ব দেশ-সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে শহীদ জিয়ার যোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বিশেষ আলোচক হিসেবে ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন মাভাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির।
বিশেষ আলোচকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী রাষ্ট্রনায়ক ও দূরদর্শী নেতা। তাঁর কর্মময় জীবন, দেশপ্রেম এবং নেতৃত্বগুণ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বিএনপি সদর উপজেলার সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজগর আলী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন