প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ফ্যাসিবাদী শাসন শুধু মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেয়নি বরং শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে।’ রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চীন মৈত্রী সম্মেলনে জাতীয় বিশ্ববদ্যালয়ের কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী এ সময় উল্লেখ করেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। সামনের সম্ভাবনা দেখলে আমাদের মনোবল আরও বেড়ে যায়। আমাদের একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে।’
তিনি এ কথাও বলেন, ‘শুধু একাডেমিক জ্ঞান নয়, মানবিক ও নৈতিক শিক্ষাও একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভরতা, দক্ষতা ও আধুনিকায়নের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, সামাজিক অন্তর্ভুক্তি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।’
তারেক রহমান বলেন, ‘উচ্চশিক্ষা শেষ করেও অনেক শিক্ষার্থী বেকার থাকছে, যার মূল কারণ ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি। এ সমস্যা সমাধানে সরকার ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বিভাগীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন করে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে। পাশাপাশি ক্যাম্পাসভিত্তিক উদ্যোক্তা তৈরির জন্য ইনোভেশন গ্রান্ট ও ফান্ডিংয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তরুণদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাব কাজে লাগাতে পারলে তারা শুধু নিজেদের নয়, অন্যদেরও কর্মসংস্থান তৈরি করতে পারবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন