প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন হামলার বদলে মধ্যপ্রাচ্যের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব ইরান দিয়েছে। দেশটির সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও আঞ্চলিক পরিকাঠামো ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি তেহরান দিয়েছে। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে, ইরানের এক সামরিক সূত্র স্পষ্ট জানিয়ে দেয়, তেহরানের সার্বভৌমত্ব ও দেশের ভেতরে হামলা হলে ওয়াশিংটন দাঁতভাঙা জবাব পাবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ ট্রাম্প এক বার্তায় সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির মাধ্যমে যাওয়া কোনো জাহাজে ইরান যদি ক্ষেপণাস্ত্র, রকেট বা ড্রোন দিয়ে হামলা চালায়, তবে প্রতিবারই মার্কিন বাহিনী তেহরানসহ দেশটির বিভিন্ন সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলা চালাবে।
মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির জবাবে ইরানি সামরিক সূত্রটি জানিয়েছে, হরমুজ প্রণালীর ওপর তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং তারা নিজেদের ভূখণ্ড ও পানিসীমায় কোনো হুমকি বরদাশত করবে না। তেহরান জানিয়েছে, যদি জাহাজ চলাচল নির্ধারিত নিয়ম মেনে এবং সমন্বয় করে করে, তবে হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদ থাকবে। আমেরিকা যদি নতুন করে কোনো সামরিক দুঃসাহসিকতা দেখায়, তবে তা তাদের জন্য চরম অপমান বয়ে আনবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে 'অপারেশন নাসর ২'-এর ২৫তম ধাপে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। জর্ডানের কিং ফয়সাল এবং প্রিন্স হাসান বিমানঘাঁটিতে চালানো এই হামলায় এফ-ফিফটিন যুদ্ধবিমানের জন্য তৈরি সরঞ্জাম, হেলিকপ্টার হ্যাঙ্গার এবং শিপিং কনটেইনারে থাকা আটটি নতুন এমকিউ-নাইন ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনাও হতাহত হয়েছে।
আইআরজিসি স্পষ্ট বার্তা দিয়েছে, যদি মার্কিন আগ্রাসন অব্যাহত থাকে, তবে তারা এমন এক চূড়ান্ত অভিযানে যেতে প্রস্তুত, যার পর যুক্তরাষ্ট্রে জাতীয় শোক ঘোষণা ছাড়া উপায় থাকবে না। অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাগুলোতে এ পর্যন্ত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ছয়শ' মানুষ আহত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন