প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ওপেনার ইমরুল কায়েস সফলভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং সম্পন্ন করেছেন। এটি তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে রইল।
ইমরুল গত বছরের মতো, এই কোর্সটি সম্পন্ন করার খবর প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পেশাদার ক্রিকেট থেকে কয়েক বছর আগে অবসর নেওয়া ইমরুল জানিয়েছেন, তিনি বিশেষভাবে আনন্দিত যে আজ তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার অধীনে লেভেল-২ ক্রিকেট কোচিং কোর্স সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্টে ইমরুল লিখেছেন, ‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং এনএসডব্লিউকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই, যাদের তত্ত্বাবধানে আমি এই কোর্সটি সম্পন্ন করেছি। এটি আমার ক্রিকেট কোচিংয়ের যাত্রায় একটি চমৎকার অভিজ্ঞতা হয়ে রইল।’
বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন যে তিনি এই কোর্সে মূলবান অভিজ্ঞতা অর্জন করেছেন। তরুণ ক্রিকেটারদের উন্নয়নে অবদান রাখতে এই কোর্সের সহায়তা নিয়ে তিনি আশা প্রকাশ করেছেন।
ইমরুল আরও লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা আমাকে পরবর্তী প্রজন্মের তরুণ ক্রিকেটারদের জন্য উন্নতিতে অবদান রাখতে এবং আমার সেরাটা দিতে সক্ষম করে তুলবে। এটি সত্যিই একটি চমৎকার অভিজ্ঞতা ছিল।’
এদিকে, বাংলাদেশের ‘এ’ দল চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার পরিকল্পনা করছে। এই সফরে ‘এ’ দলের কোচিং স্টাফের অংশ হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরুল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন