প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জ, ১৫ আগস্ট, ২০২৬ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করেছি।
আজ শনিবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, নেত্রীকে (বেগম খালেদা জিয়া) ষড়যন্ত্রমূলকভাবে হাসিনার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। এমনকি কারাগারের মধ্যে তাকে সেøা পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল।
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া করার জন্য মন্ত্রী সকলের কাছে আবেদন জানান।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন