প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারী কেলেঙ্কারির অভিযোগের কারণে গাইবান্ধার ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করা হয়েছে। গত ১৯ জুন রাতে তাকে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে গাইবান্ধার ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ট্রাফিক বিভাগ সূত্রে খবর, সম্প্রতি ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি সার্জেন্ট জাহাঙ্গীর ফেসবুকে ট্রাফিক ব্যবস্থার বিষয়ে কনটেন্ট বানাচ্ছিলেন। এই সূত্র ধরেই তার সখ্যতা তৈরি হয় নিঝুম নামক এক নারী কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে। অভিযোগ রয়েছে, গত ১৭ জুন রাতে গাইবান্ধা পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় নিঝুম নামের ওই নারী কনটেন্ট ক্রিয়েটরসহ স্থানীয়দের হাতে তিনি অবরুদ্ধ হয়ে পড়েছিলেন।
ওই দিন রাতেই জানানো হচ্ছে যে, স্থানীয় লোকজন সেই বাসায় সার্জেন্ট জাহাঙ্গীর এবং নিঝুমের অবস্থান বুঝতে পেরে বাসাটি ঘিরে ফেলেন এবং তাদের বের হতে বাধা দেন। পরে স্থানীয়রা জানিয়েছেন, তাদের কাছ থেকে মাদক (ইয়াবা) উদ্ধারও হয়েছে।
এ প্রসঙ্গে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন জানান, পলাশবাড়ীর ওই ঘটনায় সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে এবং একই সাথে বিষয়টির সত্যতা যাচাইয়ের কাজ চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন