ঢাকা মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই আষাঢ়, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ইং ০২ই আষাঢ়, ১৪৩৩বাং

ঝালকাঠির পোনাবালিয়ায় সরকারি দিঘির মাছ বিতরণ নিয়ে অপপ্রচারের অভিযোগ : ইউপি সদস্য রিপনের প্রতিবাদ


ঝালকাঠির পোনাবালিয়ায় সরকারি দিঘির মাছ বিতরণ নিয়ে অপপ্রচারের অভিযোগ : ইউপি সদস্য রিপনের প্রতিবাদ

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের গুচ্ছ গ্রামে সরকারি দিঘির মাছ বিতরণকে কেন্দ্র করে ইউপি সদস্য রিপন ও জামাল মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিপন তার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা যুবদলের সদস্য সচিবের পরামর্শ এবং এলাকাবাসীর সম্মতি ও সহযোগিতায় ইউপি সদস্য রিপনের নেতৃত্বে সরকারি দিঘিতে মাছ ধরা হয়। পরে বৃহস্পতিবার (১৪ মে) ধরা মাছের একটি অংশ মো. নাইম খলিফার বাড়ির সামনে রাখা হয়। মাছ বণ্টনের প্রস্তুতিকালে সেখানে রাখা মাছের মধ্যে ৫টি বড় আকারের মাছ কম পাওয়া গেলে এ নিয়ে স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, হাসান মল্লিক, হাসিব, মনি সহ সাতজনের একটি দল ইউপি সদস্য রিপনের অনুপস্থিতিতে আগে ধরা মাছ ও পরে ধরা মাছ একত্রিত করে ৫টি মাছ না পাওয়ার বিষয়টি সামনে এনে উত্তেজনা সৃষ্টি করে। পরে ঘটনাস্থলে রাখা মাছ নিয়ে অনুসন্ধান চালানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ইউপি সদস্য রিপনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোষারোপ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মাছ বিতরণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকায় কিছু পক্ষের মধ্যে মতবিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে বলে তাদের দাবি। তারা বলেন, সরকারি সম্পদ সুষ্ঠুভাবে বণ্টনের উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য রিপন বলেন,
“মাছ ধরা শেষে গুচ্ছ গ্রামের ৩১টি পরিবারের মাঝে মাছ বণ্টনের পরিকল্পনা ছিল। কিন্তু কিছু ব্যক্তি আগে ধরা মাছ ও পরে ধরা মাছ একত্রিত করে ৫টি মাছ না পাওয়ার অজুহাতে আমাকে চোর আখ্যা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে।”
তিনি আরও বলেন,
“একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনে প্রশাসনের তদন্তও কামনা করছি।”
এদিকে, স্থানীয়দের একাংশ ইউপি সদস্য রিপনের বক্তব্যকে সমর্থন জানালেও পুরো ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের মহাসড়ক যেন এখন জমজমাট বাজার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

১১:২০ পি.এম


গাজীপুরের মহাসড়ক যেন এখন জমজমাট বাজার

দফায় দফায় উচ্ছেদ এবং আলটিমেটাম দিয়েও মহাসড়ককে দখল মুক্ত করা সম্ভব হয়নি। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বর্তমানে একটি জমজমাট বাজারের রূপ নিয়েছে। এমন অবস্থায় আসন্ন ঈদে ভোগান্তি চরম আকার ধারণ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় প্রশাসনের ইজারা জটিলতাই এই সমস্যার অন্যতম কারণ।

টঙ্গী থেকে শুরু করে ভালুকা পর্যন্ত দিন ও রাত চলছে এই সড়ক দখলের এক প্রতিযোগিতা। অবৈধ এই কার্যক্রমে আবার নীরব সমর্থন দিচ্ছে কর্তৃপক্ষ। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে বাজার হিসেবে দেখিয়ে স্থানীয় প্রশাসন তা ইজারা দিয়েছে। যার ফলে বাড়ছে জনদুর্ভোগ।

কোনো উৎসব এলেই মহাসড়ক দখলের এই ভোগান্তির নতুন রূপ দেখা যায়। আসন্ন ঈদেও এর ব্যতিক্রম নেই। অতএব, সম্ভব নয় হলেও আগেভাগেই সড়ক ছাড়ার জন্য সাত দিনের আলটিমেটাম দেয়া হয়েছে সড়ক ও জনপদ অধিদফতরের পক্ষ থেকে। যদি এই সময়ের মধ্যে দখলদাররা সরে না যায়, তবে আইন অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম শুরু হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।

মহাসড়ক নিয়ে বছরের পর বছর ধরে চলছে এমন এক চোর-পুলিশ খেলা। কাগজে কলমে রাস্তার মালিক সড়ক বিভাগ হলেও প্রতিবছর তা ভাড়ায় দিচ্ছে স্থানীয় প্রশাসন। যদিও জেলা প্রশাসকের দাবি, বাজার ইজারা দিলেও মহাসড়ক দখলের লাইসেন্স কাউকে দেয়া হয়নি।

গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূইয়া বলেন, "বাজার ইজারা দেয়া হয়েছে কিন্তু মহাসড়ক ইজারা দেয়া হয়নি। এটা চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। যদি কেউ মহাসড়কের উপর দোকান বসিয়ে থাকে, তবে তিনি অবৈধভাবে এই কাজ করছেন।" এরই মধ্যে সড়ক ও জনপথ অধিদফতর ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সাথে আমাদের একটি মিটিং হয়েছে। আমরা চেষ্টা করছি মহাসড়ক থেকে সব ধরনের দোকানপাট উচ্ছেদ করতে।

এদিকে সরকারের দুই দফতরের এই কার্যক্রমে ক্ষুব্ধ হচ্ছে ইজারাদাররা। এমন বাস্তবতার মধ্যে, আসছে ঈদে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুর্ভোগের আরেক নাম হতে পারে। সড়ক নিয়ে দীর্ঘদিনের এই জটিলতা কাটাতে সরকারের দুই দফতরের সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের।

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক হোসাইন মো. শাহিন বলেন, "সড়কের আশপাশে কোনো ইজারা দেয়া ঠিক নয়। এর কারণে বাজার বসতে বসতে মহাসড়কের দুটি লেন বন্ধ হয়ে যাচ্ছে, ফলে সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি সৃষ্টি হচ্ছে।" ঈদ আসলে এই ভোগান্তি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ বিষয়ে সরকারি দফতরগুলোকে আরো সচেতনভাবে দায়িত্ব পালন করার অনুরোধ তুলে ধরেছেন।

মহাসড়কে ভোগান্তি কমাতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে হবে, এমন পরামর্শ নগরবাসীর।

মহাসড়কের পাশে জায়গা ভাড়া দিয়ে একদিকে যেমন কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার, অন্যদিকে যানজটে পড়ে প্রতিদিন বিশাল সংখ্যক কর্মঘণ্টা হারাচ্ছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দূরপালার যাত্রীরা। ঈদ আসলেই এই সমস্যা সমাধানের জন্য তৎপরতা নয়, বরং এই সমস্যার একটি স্থায়ী সমাধানের প্রত্যাশা গাজীপুরবাসীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃসানি

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

১১:২১ পি.এম


বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

বরিশালের বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে হালিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ মে) বিকেল ৩ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে। নিহত হালিম হাওলাদার হেলেঞ্চা গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের মেঝ ছেলে। এ ঘটনায় আরও আহত হয়েছে নিহতের ছোট ভাই মালেক হাওলাদার (৬৫)দেলোয়ার হাওলাদার (৫০), ভাগিনা মিজানুর রহমান (৪০), খবির শিকদার (৫০)। প্রাথমিকভাবে আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর হালিম হাওলাদার মারা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের চাচাতো ভাই শহিদুল ইসলাম জানান, নিহতের ছোট ভাই দেলোয়ার শিকদারের একটা ক্রয়কৃত জমি নিয়ে একই এলাকার রিপন হাওলাদার, সুমন হাওলাদার, উজ্জ্বলদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
আজ দেলোয়ার হাওলাদার ওই জমিতে বালু ভরাটের চেষ্টা করলে বিকেলে ৩ টার দিকে সংঘর্ষ ঘটলে হালিম হাওলাদার আহত হলে তাঁকে মেডিকেল নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করে। এ ব্যাপারে নিহতের ছোট ভাই দেলোয়ার হাওলাদার বলেন, আমার ক্রয়কৃত একটা জমিতে বালু ভরাট করতে গেলে এ ঘটনার শিকার হই।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে হামলার ঘটনায় হালিম হাওলাদার নামে একজন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতাহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরীপুরে চোরাই মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা আটক, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার আরও ২

আন্তর্জাতিক ডেস্ক

গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


গৌরীপুরে চোরাই মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা আটক, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার আরও ২
 
ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং উত্তর জেলা ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন— উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), গৌরীপুর উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) এবং ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী (৩৯)।
পিবিআই সূত্র জানায়, গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাত নামে এক ব্যক্তির একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পিবিআইয়ের একটি বিশেষ দল। তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করতে মাঠপর্যায়ে অভিযান শুরু করে তদন্তকারী দল।
তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে গৌরীপুর এলাকা থেকে ২৯ মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার পালান্দার গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানকালে উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়াকে একটি নীল রঙের চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর নেত্রকোনা-ল ১১-১৩৪৭ বলে জানিয়েছে পিবিআই।
এদিকে মোটরসাইকেলের রং পরিবর্তন এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহবাজপুর গ্রামের সোহেল মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযান পরিচালনার মাধ্যমে চোরাই মোটরসাইকেল চক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও বলেন, চোরাই মোটরসাইকেল কেনাবেচা, রং পরিবর্তন এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, বিষয়টি তার জানা ছিল না। তবে অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, “আশিক মিয়া জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এটি কোনো ষড়যন্ত্র কি না, সেটিও যাচাই-বাছাই করা হবে।”
সূত্র: পিবিআই ময়মনসিংহ, সংবাদ সম্মেলন ও সংশ্লিষ্ট সূত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ৫ ঘণ্টা নিখোঁজের পর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


সিলেটের শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ৫ ঘণ্টা নিখোঁজের পর

সিলেটের বিছানাকান্দিতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী শান্ত বণিকের মৃত্যু ঘটেছে। ৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর রাত ৯টা ৪০ মিনিটের সময় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৫ মে) শান্ত তার ব্যাচের সহপাঠীদের সঙ্গে বিছানাকান্দিতে ভ্রমণে যান। বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তিনি জিরো পয়েন্টের কাছাকাছি এলাকায় তিন সহপাঠীসহ একসঙ্গে পানিতে নেমে পড়েন। একপর্যায়ে শান্ত প্রবল স্রোতের কারণে তলিয়ে যায়। যে দুটি সহপাঠী ছিল তারা নিরাপদে তীরে উঠতে পেরেছিল, কিন্তু শান্ত নিখোঁজ হয়ে যায়।

শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পর উদ্ধারকাজে কিছুটা বিলম্বের পরিপ্রেক্ষিতে শান্তর সহপাঠীরা ক্ষোভ প্রকাশ করেছেন। পিএমই বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী সোহেল রানা জানিয়েছেন, শান্ত নিখোঁজ হওয়ার পর অনেক সময় ধরে ফায়ার সার্ভিস বা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসেনি। স্থানীয় ডুবুরিরা তাদের নিজেদের দায়িত্বে উদ্ধার তৎপরতা শুরু করেন।

বিষয়টি নিয়ে যখন যোগাযোগ করা হয়, তখন বিছানাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, বিকেল ৪টা ৫০ মিনিটের সময় তারা বিষয়টি খেয়াল করেন। কারণ ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন ছিল এবং সিলেট থেকে ডুবুরি দল পৌঁছাতে কিছু সময় লাগছে। তাই উদ্ধার অভিযান শুরু করতে কিছুটা দেরি হয়। স্থানীয়রা নৌকা নিয়ে চেষ্টা করলেও শুরুতে সফল হতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়েছে। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন অধিকারী যেহেতু শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী, ফলে তাকে দ্রুত স্থানীয় ডুবুরি দিয়ে উদ্ধারের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টা ৪০ মিনিটে স্থানীয়দের সহায়তায় শান্ত বণিকের মরদেহ উদ্ধার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৪৩
জোহর ১২:০০
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৯
সূর্যোদয় : ০৫:১১ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%