প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের অভয়নগরে মাদকাসক্ত সন্তানের নির্যাতনের কারণে অতিষ্ঠ হয়ে মায়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের কাছে মামলা করেন। পরে অভিযোগ পাওয়ার পর প্রশাসনের অভিযান শুরু হয়। অভিযানের ফলে শরিফুল ইসলাম (২৮) নামক ওই যুবককে আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শরিফুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ১টার সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এই দণ্ডাদেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার নেশার টাকা জোগাড় করতে গিয়ে প্রায়ই তিনি তার মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুইকারা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ অভিযুক্তকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু সংবাদমাধ্যম কালের কণ্ঠকে জানান, ‘শরিফুল ইসলাম নামে মাদকাসক্ত এক ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার মা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। শুনানি শেষে ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও পরিবহনের অপরাধে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন