প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আছর মধুপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা ও পৌর বিএনপির উপদেষ্টার দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক এবং খন্দকার আনোয়ারা সরকার লিলি, সংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলী, পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক দলের ইয়াছিন আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবির হাসান অন্তর প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপির, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দসহ ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর রাজনৈতিক জীবন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা নিয়ে নেতৃবৃন্দ বিস্তারিত আলোচনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন