প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া শরীফুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামের মো. হানিফ গাজীর পুত্র।
তবে, শরীফুল ইসলামকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন