প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আবারও আলোচনায় বসার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি একই সঙ্গে পরিষ্কার করেছেন যে, কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। এই সম্পর্কিত তথ্য বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন প্রকাশ করেছে।
হোয়াইট হাউসের সাউথ লনে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে বর্তমান পরিস্থিতি ‘খুবই ভালো’। যুক্তরাষ্ট্র কি আবার আলোচনায় বসবে সে বিষয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, আলোচনা হয়তো আবার শুরু হতে পারে।
তিনি বলেন, ‘হয়তো কোন এক সময় আলোচনা শুরু হবে। তবে এই মুহূর্তে আমি মনে করি, পরিস্থিতি খুবই ভালো।’
ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, ইরানকে পারমাণবিক অস্ত্রের পরিকল্পনা পুরোপুরি বাদ দিতে হবে।
তাঁর ভাষায়, ‘দেখুন, ব্যাপারটা খুব সহজ, তাদের পারমাণবিক অস্ত্র পুরোপুরি বাদ দিতে হবে। ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। জানেন কেন? কারণ তারা এটা ব্যবহার করবে। আর আমরা চাই না তারা এটা ব্যবহার করুক। তাই ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, এবং তারা তা রাখবেও না’ বলে তিনি আবারও উল্লেখ করেছেন।
এ সময় ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের ‘দখলে’ রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ নৌপথ এখন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ইরানের কারণে জাহাজ চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। ট্রাম্প বলেন, তারা মাঝে মাঝে ড্রোন হামলা চালায়। ‘সবাই যেতে পারছে না।’
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের ওপর ঘোষিত নৌ-অবরোধ অত্যন্ত কড়াকড়িভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ১৯ আগস্ট পর্যন্ত অবরুদ্ধ এলাকা এড়িয়ে চলতে ৬৫টি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে দিয়েছে মার্কিন বাহিনী।
এছাড়া নিয়ম না মানায় তিনটি জাহাজকে সম্পূর্ণ অচল করে দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যের সন্দেহে আরও দুটি জাহাজে সরাসরি তল্লাশি চালানো হয়েছে। আঞ্চলিক জলসীমায় দায়িত্বপ্রাপ্ত গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস জন পল জোন্স’-এর প্রহরার ছবি প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সামরিক কমান্ড।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন