প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাড়ি কেনার জন্য পাঁচ বছর ধরে তিনি ১০ হাজার পাউন্ড জমিয়েছেন। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ১৬ লাখ। কিন্তু এখন আর সেই টাকায় বাড়ি কেনা হচ্ছে না জ্যাকব অলমেনডিঙ্গার নামের ইংল্যান্ডের সমর্থকের। তিনি এই টাকা খরচ করে দাদাকে নিয়ে ফুটবল বিশ্বকাপ দেখতে চলে গেছেন।
ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের নর্থ ফেরিবি এলাকার এই সমর্থক, শুক্রবার যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছেন নিজের দাদা জিওফ গোলিকারকে নিয়ে। থ্রি লায়ন্সদের বিশ্বকাপ অভিযানকে কেন্দ্র করে উত্তর আমেরিকার বিভিন্ন শহর ঘুরে দেখার একটি পরিকল্পনা তারা করেছেন।
জীবনের সব সঞ্চয় খরচ করে ৮০ বছর বয়সি দাদাকে নিয়ে এই সফরে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার জন্য জ্যাকবের মনে কোন রকম অনুশোচনা নেই। তিনি জানান, ‘আমি আবার টাকা উপার্জন করতে পারব। আমার বয়স এমন যে আরও দুই-তিন বছর বাড়ি না কিনলেও কোন সমস্যা নেই। কিন্তু দাদার সঙ্গে বিশ্বকাপ দেখার এই সুযোগ আর কোনোদিন পাব না।’
জ্যাকব বলেন, ‘প্রায় এক বছর আগে থেকেই এই বিশ্বকাপ সফরের পরিকল্পনা এবং বুকিং করতে শুরু করেছিলাম। সবকিছুই বেশ জটিল ছিল। পুরো সফরের মাত্র পাঁচ শতাংশই ফুটবল। আসলে আমি দাদার সঙ্গে উত্তর আমেরিকা ঘুরে দেখার বিষয়টিই সবচেয়ে বেশি উপভোগ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘ইংল্যান্ড যদি বিশ্বকাপ জিতে, তাহলে সেটি আমাদের জন্য অসাধারণ এক অনুভূতি হবে। আমি সবসময়ই বিশ্বাস করি আমরা জিতব। দাদাও বলছেন, তিনিও নীরবে আত্মবিশ্বাসী।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন