প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের পাল্টা হামলা আবারও মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে একটি ড্রোন হামলাসহ তারা বেশ কয়েকটি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
এই অভিযানের সম্পৃক্ততা দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে তেহরান। আইআরজিসি বুধবার (১০ জুন) ভোরে জানায়, অঞ্চলজুড়ে বিমান ও নৌঘাঁটিসহ ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে গার্ডস বাহিনী ঘোষণা দেয় যে, মার্কিন সামরিক অভিযান যদি অব্যাহত থাকে, তবে তারা আরও কঠোর পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি।
এছাড়া, গার্ডস বাহিনী বলেছে, তারা কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে ড্রোন হামলাও চালিয়েছে। কুয়েতের সামরিক বাহিনী পরে এ ঘটনাটি নিশ্চিত করে জানায় যে, তাদের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক সফলভাবে শত্রুপক্ষের আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ব্যাপক ও সুনির্দিষ্ট হামলার পর তেহরান এই পাল্টা হামলা চালিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারসহ ২০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে।
এদিকে, সংঘর্ষের ব্যাপক আঞ্চলিক বিস্তারে, আইআরজিসি জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়েও তথ্য দিয়েছে। রেভল্যুশনারি গার্ড আরও জানাচ্ছে, তারা মার্কিন আল-আজরাক ঘাঁটির চারটি আলাদা এলাকাকে লক্ষ্যবস্তু হিসাবে নিয়েছে, যার মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার অন্তর্ভুক্ত ছিল।
অন্যদিকে, জর্ডানের সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেখানে ধ্বংসাবশেষ পড়ে ছিল, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ইরানের ভূপাতিত হওয়ার জবাবে যুক্তরাষ্ট্র তেহরানে হামলা শুরু করে। এর প্রতিক্রিয়া হিসেবে ইরানও মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন