প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অনিয়মতান্ত্রিকভাবে জোর করে শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছে বিএসএফের মাধ্যমে। যাদেরকে পুশইনচেষ্টা করা হয়েছে, তারা সকলেই জন্মগ্রহণ করেছেন ভারতে এবং দীর্ঘ সময় ধরে সেখানে বসবাস করে আসছিলেন।
রোববার (৩১ মে) দিবাগত রাতের সময়ে বেনাপোলের বিপরীতে ভারতের হরিদাসপুর সীমান্ত এলাকায় শতাধিক ব্যক্তিকে নিয়ে অবস্থান নেয় বিএসএফ। যখন তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়, তখন বিজিবি বাধা দেয়। এর ফলে কেউ বাংলাদেশে ঢুকতে পারেনি।
সীমান্ত সূত্র জানাচ্ছে, যাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে তাদের মধ্যে অনেকেই ভারতে জন্ম গ্রহণ করেছেন। তারা দীর্ঘদিন পর স্থানীয় নাগরিক হিসাবে সেখানে বসবাস করে আসছেন। অভিযোগ রয়েছে, তাদের নাগরিকত্ব ও পরিচয়ের যাচাই ছাড়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছিল।
এ ঘটনায় বিএসএফ ও বিজিবি উভয়পক্ষে সতর্ক অবস্থানে রয়েছে। বেনাপোল সীমান্তজুড়ে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে, যার ফলে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।
এর আগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে নিজেদের বাংলাদেশি দাবি করা শতাধিক ব্যক্তি যাচাই-বাছাইয়ের পর বিজিবির কাছে হস্তান্তরের খবর আসে। বিএসএফ তাদের পরিচয় নিবন্ধন ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করার পর ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল।
তবে বেনাপোল সীমান্তে চলমান পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত বিজিবি কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সীমান্তে এই পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এমন খবর পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বেনাপোলের সাদিপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী জানান, ভোরে বিএসএফ সীমান্তে একটি বাগানে শতাধিক মানুষকে জড়ো করে। পরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টার সময় বিজিবি সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এসব নিয়ে সেখানে বসবাসকারী নাগরিকরা বেশ আতঙ্কিত।
অন্যদিকে, সীমান্তে থাকা মারুফ হোসেন জানিয়েছেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যদের সহযোগিতায় গ্রামবাসী সর্বদা থাকবে। কোনো প্রকার অপরাধমূলক কার্যক্রম ঘটতে দেওয়া হবে না।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন, বিএসএফ ৩টি ট্রাকে আনুমানিক ১০০ থেকে ১২০ জন লোক নিয়ে এসে গতরাত সীমান্তে জড়ো করেছে। তবে বিজিবি সদস্যদের প্রচেষ্টার ফলে যাতে কোনোভাবে তারা অবৈধভাবে ঢুকতে না পারে, সেই লক্ষ্যে সতর্কতা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ওপার থেকে কেউ অবৈধভাবে এপারে ঢুকতে পারেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন