প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিমা সমর্থিত ইয়েমেনের সরকার দাবি করেছে যে, তারা ইরান সমর্থিত হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতি অর্জন করেছে।
সোমবার, দেশের বিভিন্ন স্থানে সরকারি বাহিনী এবং স্থানীয় যোদ্ধাদের সঙ্গে হুথিদের সংঘর্ষ এবং বিমান হামলার ঘটনা ঘটেছে।
সরকারি বাহিনী জানায়, তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুথিদের অবস্থান লক্ষ্য করে এই হামলাগুলো পরিচালিত হয়।
তাইজ প্রদেশের আল-আকুরুদ ও আল-মাকাতিরাহ জেলায় হুথিদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। পাশাপাশি, সাবর আল-মাওয়াদিম এলাকায় সরকারি বাহিনী এবং স্থানীয় যোদ্ধারা হুথিদের একটি অবস্থান দখল করে নেয়। এতে হুথি যোদ্ধাদের হতাহতের ঘটনা ঘটেছে বলে সরকারি বাহিনী দাবি করেছে।
মারিব প্রদেশের হালহালান ফ্রন্টে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে কয়েকজন হুথি যোদ্ধা নিহত হয়েছেন এবং তাদের সামরিক যানবাহন ধ্বংস হয়েছে বলে সরকারি বাহিনী জানিয়েছে। সেখানে হুথি অবস্থান লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলাও চালানো হয়েছে।
অন্যদিকে, আল-জাওফ প্রদেশের আল-আলম এলাকা এবং আঞ্চলিক রাজধানী আল-হাজমের দক্ষিণ-পূর্বাঞ্চলে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা পরিচালিত হয়েছে।
তবে, এসব হামলা ও সংঘর্ষে হতাহতের বিষয়ে হুথিদের পক্ষ থেকে কোনো বক্তব্য এসেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন