প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৭৫ লাখ ৩৯ হাজার টাকার পরিমাণ বিপুল ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে সানগ্লাস, বিড়ি, কম্বল, চিংড়ি রেণু, মোবাইল, সিম কার্ড, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশি শিং মাছসহ অবৈধভাবে বালু-পাথর বহনকারী নৌকা, চোরাচালানের মালামাল বহনকারী অটোরিকশা, মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় বিজিবি একজনকে আটক করে।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধের জন্য বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়। এ ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন