প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার দুর্গাপুরে দুই বছর বয়সী এক শিশুর চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে সুস্থ করে তুলেছেন। শিশুটির হৃদরোগ ছিল জন্মগত কারণে।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বিশেষ উদ্যোগ ও সহযোগিতায় শিশুটির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে পরিবারের সঙ্গে নিজ বাড়িতে ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে ও পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিয়মিত অসুস্থ মানুষের খবরাখবর নিচ্ছেন এবং তাদের সমস্যা সমাধান করছেন স্বেচ্ছাসেবক প্রতিনিধি দলের মাধ্যমে।
সম্প্রতি উপজেলার বিরিশিরি ইউনিয়নের সাগরদিঘী গ্রামের বাসিন্দা থিওফিল সাংমা এবং মারিয়া নেংমীঞ্জ দম্পতির শিশু সন্তান সেংনাম শিমনের অসুস্থতার খবর পান তিনি। শিশুটি জন্ম থেকেই হৃদযন্ত্রে ছিদ্রজনিত জটিলতায় ভুগছিল, যা অর্থাভাবে পরিবারটির পক্ষে সামলানো অসম্ভব হয়ে পড়েছিল।
খবর পেয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও তার টিম শিশুটির উন্নত চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। ১৮ জুলাই শিশুটিকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে অভিজ্ঞ হৃদরোগ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে তার জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
বাড়িতে ফিরে আসার পর শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা ডেপুটি স্পিকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ব্যারিস্টার কায়সার কামালের এমন মহতী উদ্যোগের জন্য সাধারণ মানুষের প্রশংসা অব্যাহত রয়েছে।
চিকিৎসা শেষে শিশুটি সুস্থ হওয়ায় ব্যারিস্টার কায়সার কামাল তার সামাজিক যোগাযোগমাধ্যমে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি চিকিৎসক ও তার স্বেচ্ছাসেবক প্রতিনিধি দলের প্রতি ধন্যবাদও জানিয়েছেন। এ সময় তিনি বলেন যে, এলাকার সাধারণ ও অসহায় মানুষের সেবায় এ ধরনের সহায়তামূলক ও সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন