প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌর সারাজীবন ক্যামেরার বাইরে থাকতেই ব্যস্ত ছিলেন। সানি দেওল এবং ববি দেওলের মা হলেও তিনি খুব একটা ক্যামেরার সামনে দেখা যাননি। সম্প্রতি ববি একটি সাক্ষাৎকারে মায়ের কথা স্মরণ করেন। তিনি জানান যে, মায়ের কড়া শাসনে বড় হয়েছেন এবং কথায় কথায় তাকে মায়ের হাতে জুতোপেটা খেতে হয়েছে।
পাঞ্জাবের মেয়ে প্রকাশ কৌর যিনি বলিউড তারকার সঙ্গে বিয়ের পর মুম্বাইয়ে সংসার শুরু করেন, ধর্মেন্দ্রের সংসারে সন্তানদের লালন-পালন করেছেন। ববি শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে জানান, ছোটবেলা থেকেই তার পড়াশোনায় তেমন আগ্রহ ছিল না। স্কুলে যাওয়ার নাম শুনলেই তার প্রচুর কান্না পেত। নিয়ম পালন না করার কারণে প্রায়ই মায়ের কাছে স্কুল কর্তৃপক্ষ নালিশও করতেন।
ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করার সময় ববি অনর্গল হিন্দিতে কথা বলায় একদিন তার স্কুল শিক্ষক মাকে পরামর্শ দেন তার নায়ককে হিন্দি মিডিয়ামে ভর্তি করানোর জন্য। এই পরামর্শে তার মা বেশ রেগে যান।
বিশেষ সাক্ষাৎকারে ববি বলেন, "আমার নামে এতো অভিযোগ আসতো যে স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় মারতে মারতে নিয়ে যেত মা। স্কুল ছাড়ানোর সমস্যা প্রসঙ্গে মায়ের হাতে জুতোপেটা শুরু হয়ে গিয়েছিল।"
সাক্ষাৎকারে ববি জানান, প্রায়শই তিনি মায়ের কাছ থেকে জুতো দিয়ে মার খেতেন। এটাই ছিল মায়ের একটি অস্ত্রের মতো। তবে বাবা ধর্মেন্দ্র তাকে কখনো এভাবে মারেননি। তার চোখ বড় বড় করে দেখলেই তিনি ভয় পেতেন।
ধর্মেন্দ্র এবং প্রকাশ কৌর ১৯৫৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে সানি দেওল, ববি দেওল, বিজেতা দেওল ও অজিতা দেওল নামে চার সন্তান রয়েছে। ভারতীয় সিনেমা জগতে এই কিংবদন্তি ১৯৮০ সালে অভিনেত্রী হেমা মালিনীকে দ্বিতীয়বার বিয়ে করার পূর্বে প্রথম স্ত্রীকে আইনিভাবে ডিভোর্স দেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন