প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তর কলকাতার ‘ভারত সভা হল’-এ নির্ধারিত ‘মিট আপ’ অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করতে হয়েছে বলে অভিযোগ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেছেন, বিজেপির চাপে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশুতোষ অভিযোগ করেন যে, ‘ভারত সভা হল’-এর পাশাপাশি কলকাতার আরো প্রায় ৬টি অডিটোরিয়াম তাদের অনুষ্ঠান আয়োজনের জন্য বুকিং দিতে রাজি হয়নি। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক চাপের কারণেই এধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আশুতোষ বলেন, ওরা ভয় পেয়েছে।
তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, বাধা দিয়ে তাদের থামানো যাবে না। তিনি আরো জানান, খুব শিগগিরই আরো বড় পরিসরে ‘মিট আপ’ আয়োজনের পরিকল্পনা রয়েছে। যত বেশি আটকে রাখার চেষ্টা হবে, তারা তত শক্তিশালী হয়ে উঠবেন।
সংবাদ সম্মেলনে তিনি বাঁকুড়ার ইন্দাসের যুবক শেখ আব্দুল হাফিজের পরিবারের পাশে থাকার কথাও জানান। সিজেপির দাবি, সিজেপির ‘স্কুল ঠিক করো’ আন্দোলনের অংশ হিসেবে একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় আব্দুলের বাবা শেখ মহম্মদ মাফিকে হত্যা করা হয়েছে।
এমতাবস্থায়, আব্দুলের পরিবারের জন্য চার দফা দাবি তুলে ধরেছে ককরোচ জনতা পার্টি। দাবিগুলোর মধ্যে রয়েছে—পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা, পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা এবং আব্দুলের নামে অর্থ সংগ্রহ করে পরিবারকে সহায়তা করা।
এ সবের জন্য শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কাছেও আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন আশুতোষ। কিন্তু তিনি সরাসরি নির্বাচনি রাজনীতিতে যুক্ত হওয়ার কোন পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছেন। ছাত্র সংসদ নির্বাচনেও সিজেপি অংশ নেবে না বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমরা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করব। রাজনীতি করার জন্য আরো অনেকে আছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন