প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ এবং জনপ্রিয় বক্তা মাওলানা মোহাম্মদ ইলিয়াস গুম্মান আগামী ২০ আগস্ট বাংলাদেশ সফরে আসছেন।
এ সফর ১০ দিনের হবে এবং এই সময়ে তিনি দেশের বিভিন্ন স্থানে বয়ান, বিশেষ দ্বীনি মজলিস, ওলামায়ে কেরাম ও তালিবে ইলমদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন ধর্মীয় আয়োজনের মাঝে অংশগ্রহণ করবেন।
সফরের শেষে, আগামী ৩০ আগস্ট তার বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।
সফরসূচির তথ্য অনুযায়ী, ২০ আগস্ট বৃহস্পতিবার, রাজধানীর উত্তরা সেক্টর-৩-এর মসজিদে মুগাফিরায় তিনি মাগরিব থেকে এশা পর্যন্ত সর্বসাধারণের উদ্দেশে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান।
এতে রাজধানীর বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের আশঙ্কা রয়েছে।
২১ আগস্ট শুক্রবার তাঁর জন্য রয়েছে একটি ব্যস্ত কর্মসূচি।
এদিন কামরাঙ্গীরচর নুরিয়া মাদরাসা, ধুপখোলা ময়দান, জাতীয় সীরাত কমিটি এবং গ্রীন রোডের একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে তিনি বিভিন্ন ধর্মীয় এবং শিক্ষামূলক আয়োজনে অংশগ্রহণ করবেন।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার ফজর থেকে জুমা পর্যন্ত বিশেষ বয়ান করার কথা রয়েছে তাঁর। এরপর তিনি ধুপখোলা ময়দানে আসরের নামাজ আদায় করবেন এবং জাতীয় সীরাত কমিটির আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সফরকালে মাওলানা ইলিয়াস গুম্মান দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে দ্বীনি আলোচনা করার পাশাপাশি আলেম-উলামা ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
তাঁর সফরকে ঘিরে ধর্মপ্রাণ মুসলমান, আলেমসমাজ এবং তালিবে ইলমদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সফরের পরবর্তী দিনগুলোতেও, দেশের বিভিন্ন স্থানে তাঁর একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এসব আয়োজনের মাধ্যমে তিনি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, সমসাময়িক প্রেক্ষাপটে মুসলিম সমাজের করণীয় এবং দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন