প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলমান ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে উঠেছেন আর্জেন্টিনার বর্তমান চ্যাম্পিয়ন অধিনায়ক লিওনেল মেসি।
গতরাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মত ফাইনালে জায়গা করে নিয়েছে। এই ম্যাচে গোল করতে না পারলেও, আর্জেন্টিনার দুই গোলে মেসির এ্যাসিস্ট ছিল। যার ফলে গোল্ডেন বুটের লড়াইয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকিয়ে শীর্ষে এসে যান মেসি।
বিশ্বকাপের এই আসরে মেসি ও এমবাপ্পে উভয়েই সমান ৮টি করে গোল করেছেন এবং তাই তারা যৌথভাবে শীর্ষে রয়েছে। গোলসংখ্যা সমান হলে, গোল্ডেন বুটের জন্য এ্যাসিস্ট সংখ্যা বিবেচনায় নেওয়া হয়।
এখন পর্যন্ত এমবাপ্পে ৩টি এ্যাসিস্ট করেছেন, কিন্তু মেসি ইংল্যান্ডের বিপক্ষে দুইটি এস্যিস্টসহ মোট ৪টি এ্যাসিস্ট করেছেন। যা এমবাপ্পের চেয়ে ১টি বেশি। ফলে গোল্ডেন বুট জয়ের দৌঁড়ে মেসি এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে।
নরওয়ের আর্লিং হালান্ড ৭ গোল করলেও তার কোন এ্যাসিস্ট নেই। এবং ৬টি করে গোল করে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের জুড বেলিংহাম ও হ্যারি কেন। এদের দু'জনই ১টি করে এ্যাসিস্ট করেছেন।
ফ্রান্সের ওসমানে ডেম্বেলে ও স্পেনের মিকেল ওয়ারজাবাল সমান ৫ গোল করেছেন। তবে ডেম্বেলে ২টি ও ওয়ারজাবাল ১টি এ্যাসিস্ট করেছেন।
গোল্ডেন বুট জয়ের দৌড়ের তালিকায় থাকা সাতজনের মধ্যে ছয়জনের এখনো বিশ্বকাপে একটি করে ম্যাচ আছে। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে নরওয়ে বিদায় নেওয়ায় হালান্ডের আর ম্যাচ খেলার সুযোগ নেই।
অন্যদিকে বাকি ছয়জনের বিশ্বকাপে এখনও একটি করে ম্যাচ বাকি রয়েছে।
আগামী শনিবার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে খেলা হবে। সেখানে ফ্রান্সের হয়ে এমবাপ্পে ও ডেম্বেলে এবং ইংল্যান্ডের হয়ে বেলিংহাম ও কেন মাঠে নামবেন। ঐ ম্যাচে তারা গোল ও এ্যাসিস্ট বাড়ানোর সুযোগ পাবেন।
এছাড়া আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এখানে আর্জেন্টিনার হয়ে মেসি ও স্পেনের হয়ে খেলবেন ওয়ারজাবাল। ফাইনালে গোল ও এ্যাসিস্ট বাড়িয়ে গোল্ডেন বুট জয়ের জন্য এটি মেসি ও ওয়ারজাবালের জন্য একটি বড় সুযোগ হতে পারে।
গোল্ডেন বুট জয়ের দৌড়ের তালিকা :
লিওনেল মেসি (আর্জেন্টিনা) : ৮ গোল ও ৪ এ্যাসিস্ট
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স) : ৮ গোল ও ৩ এ্যাসিস্ট
আর্লিং হালান্ড (নরওয়ে) : ৭ গোল
জুড বেলিংহাম (ইংল্যান্ড) : ৬ গোল ও ১ এ্যাসিস্ট
হ্যারি কেন (ইংল্যান্ড) : ৬ গোল ও ১ এ্যাসিস্ট
ওসমানে ডেম্বেলে (ফ্রান্স) : ৫ গোল ও ২ এ্যাসিস্ট
মিকেল ওয়ারজাবাল (স্পেন) : ৫ গোল ও ১ এ্যাসিস্ট
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন