প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চলের কুরিল দ্বীপপুঞ্জে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সফরের কারণে মস্কো জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে। এ দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘকাল ধরে বিরোধ অব্যাহত রয়েছে।
খবরটি বার্তা সংস্থা এএফপি’র।
রাশিয়া সোমবার জানায়, পুতিনের সফরের প্রতিবাদ জানাতে টোকিওতে মস্কোয় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করার পর পাল্টা পদক্ষেপ হিসেবে জাপানের রাষ্ট্রদূত আকিরা মুতোকেও তলব করা হয়েছে।
এই বিতর্কিত দ্বীপগুলিকে জাপানে ‘নর্দার্ন টেরিটরিজ’ হিসেবে পরিচিত করা হয়। ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করার পর থেকেই রাশিয়া ও জাপানের মধ্যে এ বিষয়ে বিরোধ চলছে।
৭৩ বছর বয়সী পুতিন রাশিয়ার নিকটবর্তী সাখালিন দ্বীপ সফরের পর কুরিল দ্বীপপুঞ্জে যান। তাঁর এই সফরের প্রতিবাদে জাপান রুশ রাষ্ট্রদূতকে তলব করে।
এর পর রাশিয়াও জাপনের রাষ্ট্রদূত আকিরা মুতোকেকে তলব করার সিদ্ধান্ত নেয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সোমবার বলেন, জাপানি কর্মকর্তারা পুতিনের সফরের সমালোচনা করে কূটনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করেছেন।
লাভরভ সাংবাদিকদের জানান, ‘আমরা (জাপানের) রাষ্ট্রদূতকে তলব করেছি।’ তবে তিনি উল্লেখ করেন, শুরুতে টোকিও থেকে জানানো হয়েছিল, মুতো তাৎক্ষণিকভাবে বৈঠকে উপস্থিত হতে পারবেন না।
লাভরভ বলেন, ‘আমাদের জানানো হয়েছিল, তিনি হয় মস্কোতে নেই অথবা অসুস্থ। বিষয়টি আসলে কী তা আমরা পুরোপুরি বুঝতে পারিনি।’
পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানান, লাভরভের বক্তব্যের পর জাপানের রাষ্ট্রদূত ‘হঠাৎ সুস্থ হয়ে ওঠেন’ এবং মঙ্গলবার বৈঠকে উপস্থিত হবেন।
লাভরভ বলেন, জাপানের রাষ্ট্রদূতকে তলবের উদ্দেশ্য হলো জাপানি নেতৃত্বের আচরণ এবং স্বাগতিক দেশে একজন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন সম্পর্কিত আলোচনা করা।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই জাপান ও রাশিয়ার সম্পর্ক আরও খারাপের দিকে চলে গেছে।
জাপান জি-৭-এর অন্যান্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে তারা ইউক্রেনকে অর্থনৈতিক সহায়তা এবং প্রাণঘাতী নয় এমন প্রতিরক্ষা সরঞ্জামও প্রদান করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন