প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কেশম দ্বীপের দক্ষিণে একটি মার্কিন সামরিক ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে অক্ষত অবস্থায় নামিয়ে আনার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ দপ্তর এই তথ্য প্রকাশ করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সকালে একটি অভিযানের সময় ‘এমকিউএম-১৭০’ মডেলের ড্রোনটি আটক করা হয়।
এতে অভিযোগ করা হয়েছে যে, ড্রোনটি ইরানের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছিল। এ সময় ইরানি বাহিনী ড্রোনটির নিয়ন্ত্রণ ব্যবস্থা দখল করে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই সেটিকে অবতরণ করতে বাধ্য করে।
আইআরজিসি নৌবাহিনী আরো জানিয়েছে, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ড্রোন কমান্ডের হাতে আটক হওয়া এই মডেলের এটি চতুর্থ ড্রোন। এছাড়া, হরমুজ প্রণালি অঞ্চলে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অক্ষত অবস্থায় নামিয়ে আনা এটি অষ্টম ড্রোন।
ইরানি বাহিনী দাবি করেছে যে, তারা এর আগে এমকিউ-৯, এমকিউ-১ এবং লুকাস অ্যাটাক ড্রোনসহ যুক্তরাষ্ট্রের আরও বেশ কিছু ড্রোন প্রতিরোধ, ধ্বংস বা অকেজো করে দিয়েছে। তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানের বৃহত্তম দ্বীপ কেশম হরমুজ প্রণালির উত্তর প্রবেশপথে অবস্থিত। উপসাগরীয় দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস পরিবহণের জন্য এই প্রণালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। সূত্র: আনাদোলু
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন