প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরব অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের সম্পর্কে সতর্কতা প্রকাশ করেছে। তারা জানিয়েছে, যদি কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করে, তাহলে তাকে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসনের শাস্তির মুখোমুখি হতে হতে পারে।
গালফ নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (১৩ জুলাই) এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা একটি গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে, যা বাংলাদেশের মুদ্রায় ১৬ লাখ টাকার বেশি। এর সঙ্গে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, নির্বাসন এবং পুনরায় সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর শাস্তির ব্যবস্থা করা হতে পারে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপগুলি আবাসন ও শ্রমবিষয়ক বিধিমালা বাস্তবায়ন জোরদার, প্রবেশ ভিসার অপব্যবহার প্রতিরোধ এবং দর্শনার্থীরা যেন অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান না করেন, তা নিশ্চিত করার জন্য নেয়া হয়েছে।
মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইনের অমিলের বিষয়ে কর্তৃপক্ষকে তথ্য জানানোর আহ্বান জানিয়েছে। এছাড়া, মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ বিষয়ে তথ্য প্রদান করার জন্য নির্ধারিত হটলাইন ২৪ ঘণ্টা খোলা থাকবে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্যান্য সকল অঞ্চলে ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য প্রদান করতে বলা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা কার্যক্রম জোরদার করা, শ্রমবাজার সুরক্ষা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমানোর জন্যই এই পদক্ষেপ কার্যকর করা হচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে এই নির্দেশনা জারি করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন