প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কর ফাঁকির অভিযোগে জরিমানা আরোপের জন্য শুধুমাত্র করদাতার আয় অনুমান বা প্রাক্কলন যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন হবে গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ, যা প্রমাণ করবে যে আয়, সম্পদ, দায় বা ব্যয় গোপন করা হয়েছে অথবা মিথ্যাভাবে প্রদর্শন করা হয়েছে। জরিমানা আরোপের পূর্বে করদাতাকে শুনানিতে অংশগ্রহণের যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া আবশ্যক।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই নির্দেশনা দিয়েছে আয়কর আইন, ২০২৩-এর ২৭২ ধারার প্রয়োগ সংক্রান্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের সইয়ে বুধবার (২ সেপ্টেম্বর) এই আদেশ জারি হয়েছে।
আদেশ অনুযায়ী, আইনের ১৯ নম্বর অংশে উল্লেখিত যেকোনো ধরনের জরিমানা আরোপের আগে সংশ্লিষ্ট করদাতাকে শুনানির সুযোগ দিতে হবে, যা ২৭২ ধারার আওতাধীন জরিমানার ক্ষেত্রেও প্রযোজ্য। উপ-কর কমিশনারকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে, এই ধারা প্রয়োগযোগ্য কি না। প্রযোজ্য হলে, একই আদেশে জরিমানা আরোপ করতে হবে, অন্যথায় জরিমানা আরোপের সুযোগ থাকবে না।
এনবিআর চাকরি, ভাড়া, কৃষি, ব্যবসা-পেশা, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ ও অন্যান্য উৎস থেকে আয়ের ক্ষেত্রে ২৭২ ধারার প্রয়োগকে পৃথকভাবে ব্যাখ্যা করেছে। যদি এসব খাতের কোনো আয় গোপন বা মিথ্যাভাবে প্রদর্শিত হয়, তবে জরিমানা প্রযোজ্য হবে। তবে, করযোগ্য আয়কে ভুলবশত করমুক্ত মনে করা, আইনের কোনো বিধান পালনে ব্যর্থতা বা কোনো করমুক্ত আয় পরবর্তীতে করযোগ্য বিবেচিত হলে, এই কারণে একা ২৭২ ধারার জরিমানা প্রযোজ্য হবে না।
ভাড়া, কৃষি, ব্যবসা-পেশা, মূলধনী আয় এবং আর্থিক পরিসম্পদ থেকে আয়ের ক্ষেত্রে গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ ছাড়া কেবল প্রাক্কলনের ভিত্তিতে জরিমানা আরোপ করা যাবে না। বিশেষ করে ভাড়া আয়ের ক্ষেত্রে যৌক্তিক ভাড়ামূল্য অনুমান করাও জরিমানার জন্য যথেষ্ট ভিত্তি হবে না।
আইনের ৬৬ ধারায় উল্লিখিত অন্যান্য উৎসের আয় গোপন বা মিথ্যাভাবে দেখানো হলে জরিমানা আরোপ করা যাবে, তবে এখানে দালিলিক প্রমাণ ছাড়া নিছক প্রাক্কলন জরিমানার ভিত্তি হতে পারবে না।
একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যায় বলা হয়েছে, ৬৭ ধারার উপধারা (৩) ব্যতীত অন্য কোনো উপধারার প্রয়োগে যদি কোনো করদাতার ‘অন্যান্য উৎস থেকে আয়’ তৈরি হয়, তাহলে সেই আয়ে ২৭২ ধারার জরিমানা প্রযোজ্য নয়। তবে উপধারা (৩)-এর প্রয়োগে সৃষ্ট আয়ের ক্ষেত্রে জরিমানা আরোপ করা যাবে, যদিও সেখানেও দালিলিক প্রমাণ ছাড়া কেবল প্রাক্কলনের ভিত্তিতে জরিমানা বসানো যাবে না বলে আদেশে স্পষ্ট করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন