প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লোহিত সাগরে চলাচলের সময় একটি সৌদি কোম্পানির জাহাজে হামলার ঘটনা বৃহস্পতিবার নিশ্চিত করেছে সৌদি আরব।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ওই নৌপথে তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করার পর এ তথ্যটি জানানো হলো।
রিয়াদ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সরকারি সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে, ‘লোহিত সাগরে চলাচলের সময় সৌদি কোম্পানির মালিকানাধীন ‘এনসেলিয়া’ জাহাজটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে জাহাজটির সামনের অংশে আগুন ধরে যায়।’
তবে ওই সূত্র নিশ্চিত করেছে যে জাহাজটির সব নাবিক নিরাপদ আছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন