প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ বিজয়া দশমী। আনন্দ, উৎসব আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় নিচ্ছেন দেবী দুর্গা। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরীতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বরাবরের মতো এবারও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ব্রহ্মপুত্র নদের তীরে কাচারী ঘাটে প্রস্তুত করা হয়েছে প্রতিমা বিসর্জন ঘাট।
এবার ময়মনসিংহ সদরে প্রায় ৮০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়। পাঁচ দিনের পূজা-অর্চনা, ধর্মীয় আনুষ্ঠানিকতা ও আনন্দ-উৎসব শেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের দুর্গোৎসব।
দেবী দুর্গাকে বিদায় জানানোর আগে পূজামণ্ডপগুলোতে নাচে-গানে আনন্দ ভাগাভাগি করছেন সনাতন ধর্মাবলম্বীরা। একদিকে যেমন রয়েছে প্রিয় দেবীকে বিদায় জানানোর আবেগ, অন্যদিকে রয়েছে আগামী বছর আবারও মায়ের আগমনের প্রত্যাশা। উৎসবের শেষ মুহূর্তগুলোতে ভক্তদের মধ্যে আনন্দ, আবেগ ও সম্প্রীতির আবহ তৈরি হয়েছে।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীর এই দিনে দেবী দুর্গার বিদায়ের পাশাপাশি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছেন ভক্তরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন