প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ (১৫ জুলাই) সৌদির মক্কায় অনুষ্ঠিত হবে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, যেখানে সূর্য ঠিক পবিত্র কাবার ওপর অবস্থান করবে। এই অবস্থানের ফলে, কিছু মুহূর্তের জন্য কাবা শরিফের চারপাশে কোনো ছায়া দেখা যাবে না।
জেদ্দার জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য পবিত্র কাবার ৯০ ডিগ্রি উপরে থাকবে। বাংলাদেশ সময় অনুযায়ী, এই মহাজাগতিক ঘটনা ঘটবে বিকেল ৩টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বিরল ঘটনার সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা মুসল্লিরা কোনো কম্পাস বা আধুনিক যন্ত্র ছাড়াই কিবলার সঠিক দিক সহজে নির্ণয় করতে সক্ষম হবেন।
এ জন্য নির্ধারিত সময়ে একটি সমতল স্থানে সোজা একটি লাঠি বা দণ্ড খাড়া করে রাখা হবে। তখন যে ছায়া সৃষ্টি হবে, তার ঠিক বিপরীত দিক হবে পবিত্র কাবার দিক বা কিবলার দিক।
জ্যোতির্বিদদের মতে, বছরে দুইবার এই ধরনের ঘটনা ঘটে। আধুনিক দিকনির্ণয় প্রযুক্তি চালুর আগে, দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে কিবলার দিক নির্ধারণ করা হতো। এইভাবে কিবলা নির্ণয় করা এখনও সবচেয়ে সহজ এবং নির্ভুল জ্যোতির্বৈজ্ঞানিক পদ্ধতিগুলোর একটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন