প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রক্তশূন্যতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার চিকিৎসা হাসপাতালের কেবিনে চলছে। রক্তশূন্যতার কারণে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন এ বিষয়ে জানান, গত কয়েক দিন ধরে মন্ত্রী অসুস্থ বোধ করছিলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন। এরপর বুধবার সকালে অসুস্থতা অনুভব করলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ভূমিমন্ত্রী তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এর আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন এবং চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন।
বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে ভূমিমন্ত্রী লেখেন, "আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।"
এদিকে, ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন