প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তিনি বলেন, দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করার জন্য পরিকল্পিত পরিবার গঠন করা অপরিহার্য।
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলেই দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
‘তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আজ বুধবার সকালে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমাদের লক্ষ্য হওয়া উচিত পরিকল্পিত, মেধাবী ও প্রযুক্তিনির্ভর পরিবার গড়ে তোলা। শুধু জনসংখ্যা বৃদ্ধি নয়, দক্ষ মানবসম্পদ তৈরির দিকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তরুণদের মেধা, উদ্ভাবনী ক্ষমতা এবং নতুন প্রযুক্তি দ্রুত আয়ত্ত করার সক্ষমতা রয়েছে। এই সম্ভবনাকে কাজে লাগিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করতে হবে।
বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উপপরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম, উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার ও সিভিল সার্জন ডা. এস. এম. মনজুর-এ-এলাহী।
এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, তরুণ প্রজন্ম উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধান অতিথি বরিশাল বিভাগীয়, জেলা ও উপজেলার স্তরে কর্মরত শ্রেষ্ঠ কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন