প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে অনুষ্ঠানের জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জরুরি নির্দেশনা দিয়েছে সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে। নির্দেশনার অধীনে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি এবং ট্রেজারির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উক্ত ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডে পাঠানোর প্রয়োজনীয়তা রয়েছে।
সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।
নির্দেশনায় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের জন্য জানতে চাইছে যে পরীক্ষা কেন্দ্রসমূহের সিসিটিভির DVR/NVR-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ বজায় রাখতে হবে। সেইসাথে, ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যাদি জরুরি ভিত্তিতে প্রয়োজন। তাই, নিম্নেবর্ণিত তথ্য আগামী ৮ জুনের মধ্যে [email protected] এই ইমেইলে প্রেরণ করতে হবে।
নির্দেশনায় জানানো হয়েছে, সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নাম্বারসহ) পাঠাতে হবে। যেসব শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসার ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবেন, তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরও পাঠাতে বলা হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলেও উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন