প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য র্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি। র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বৃহস্পতিবার বিকেলে ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ও স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু নেতৃত্বে র্যালিটি ভালুকা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে নতুন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদ স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন বহন করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ,যুগ্ম আহবায়ক গুলজার হোসেন,মজিবুর রহমান মজু,সাখাওয়াত হোসেন পাঠান,পৌর বিএনপি আহবায়ক আলহাজ্ব হাতেম খান,যুগ্ম আহবায়ক মোঃ আহসান খান রুবেল,ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মিলটন,হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত হাজী মোহাম্মদ জিয়াউর রহমান (জিয়া) সহ আরো অনেকেই।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মন্ডল, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান,তোতা পাঠান,জাহাঙ্গীর আলম, এনামুল,মোস্তফা,রানা,আকাশ,উপজেলা ছাত্র দলের
সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান,সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান বাবু পৌর ছাত্র আহবায়ক মিয়াদ খান,সদস্য সচিব একরামুল হক কায়েস সহ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
র্যালি শেষে নতুন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন,জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি ঐতিহাসিক অধ্যায়।এ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন,তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।শহীদদের স্বপ্ন ও গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
একটি বৈষম্যহীন,গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণ প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন