প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টোকিওর প্রধান মন্ত্রীর কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন। মঙ্গলবার সকাল ১১টায় টোকিওর চিয়োডা ওয়ার্ডের নাগাতাচোর প্রধানমন্ত্রী কার্যালয়ের (‘কান্তেই’) নিকটবর্তী সড়কের পাশে দাঁড়িয়ে প্রবাসী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িটি যখন কার্যালয়ে প্রবেশ করে, তখন ‘জাপানে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে চারপাশ মুখরিত হয়ে ওঠে। এ সময় নেতা-কর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। তাঁদের হাতে থাকা বিভিন্ন ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি এবং শুভেচ্ছাবাণী খোদাই করা ছিল।
জাপান বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন জাপান শাখা বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সহসভাপতি মাসুম জাকির, কেন্দ্রীয় নেতা কাজী সাদেকুল হায়দার বাবলু, জুয়েল পাঠান, মাকসুদুল হাসান, টুটুল ইব্রাহিম, ওমর ফারুক রিপন, ফরহাদ প্রিন্স, মাসুদ প্লাবন, ইমরান আল ইমু, ইসমাইল হোসেন, শেখ ফয়সাল, সাইফুল ইসলাম এবং তাওহিদুল ইসলাম হেলাল প্রমুখ।
বিদেশের মাটিতে বাংলাদেশের সরকারপ্রধানের এই আগমনকে কেন্দ্র করে প্রবাসী নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অভ্যর্থনা অনুষ্ঠান দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মাঝে এক অনন্য উদ্দীপনা সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন