ঢাকা শুক্রবার, ০৮ই মে, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জ্বিলকদ, ১৪৪৭হিজরী
শুক্রবার, ০৮ই মে, ২০২৬ইং ২৫শে বৈশাখ, ১৪৩২বাং

বাতিঘরে জাইমা রহমান, কিনলেন কোন বই?


বাতিঘরে জাইমা রহমান, কিনলেন কোন বই?

ঢাকার বাংলামোটরের চেইন বুকশপ বাতিঘরে গিয়ে বইপ্রেমীদের নজর কেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি সেখানে উপস্থিত হয়ে বেশ কিছু বই সংগ্রহ করেছেন। প্রায় আধা ঘণ্টা সময় ধরে ঘুরে তার পছন্দের বইগুলি নেন।

বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাইমা রহমান একেবারে সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন।

আরও পড়ুন: বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার-২০২৬’ ঘোষণা

দুপুর ১২টার দিকে তিনি আসেন।

জানা গেছে, তার কেনা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হকের রচনা। এর পাশাপাশি গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন এবং নূরুল কবিরের লেখা বইগুলোও তিনি কিনেছেন প্রধানমন্ত্রী কন্যা।

এসময় প্রধানমন্ত্রী কন্যাকে কাছে পেয়ে অনেকেই তার সঙ্গে ছবিও তুলেছেন।

আরও পড়ুন: ঐক্য, সৃজনশীলতা ও অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিরোপাহীন মৌসুমের দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


শিরোপাহীন মৌসুমের দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ

আরো একটি শিরোপাহীন মৌসুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে রিয়াল মাদ্রিদ।

এবার ক্রমাগত কঠিন এক মৌসুম পার করছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবগুলোর একটি, রিয়াল মাদ্রিদ। ২০২৫-২৬ মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপাহীন মৌসুমের শঙ্কা তাদের তাড়া করছে।

লা লিগাতে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। হাতে রয়েছে মাত্র ছয়টি ম্যাচ।

এ কারণেই লিগ শিরোপা জয়ের সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে।

এদিকে, বিদায় নিতে হয়েছে তাদের কোপা দেল রে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকেও। বড় দুই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ায় মৌসুমের শেষভাগে এসে কার্যত ট্রফিশূন্য হওয়ার মুখে দাঁড়িয়ে আছে লস ব্লাঙ্কোরা।

কোচিং পজিশনেও অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছে। মৌসুমের শুরুতে দায়িত্বে থাকা বাভি আলোনসো জানুয়ারিতে পদত্যাগ করেন।

তার জায়গায় আসা আলভারো আরবেলোয়া এখন তীব্র চাপের মধ্যে আছেন। এই পরিস্থিতিতে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সম্ভবত শিরোপাহীন মৌসুমকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন।

ঐতিহাসিকভাবে খুব কমই ব্যর্থতা মেনে নেয় রিয়াল মাদ্রিদ। পেরেজের অধীনে ট্রফি না জিতলে কোচদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়া, এমন নজিরও অতীতে থাকতে দেখা গেছে।

ঐতিহাসিকভাবে খুব কম সময়ই শিরোপাহীন হয়ে থাকে রিয়াল মাদ্রিদ। তবে ২০০৫-০৬ ও ২০২০-২১ মৌসুমের পর আবারও একই পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ক্লাবটি সমালোচনার মুখে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি এজেন্টের ফাঁসি কার্যকর করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


ইসরায়েলি এজেন্টের ফাঁসি কার্যকর করল ইরান

ইরান ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে অভিযুক্ত ইরফান কায়ানি নামে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। শনিবারের ভোরে এ ফাঁসি কার্যকর করা হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, রয়টার্স উল্লেখ করেছে যে, জানুয়ারি মাসে দেশের মধ্যে চলা বিক্ষোভের সময় নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগের ভিত্তিতে ইরফান কায়ানির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, মোসাদের ভাড়াটে সন্ত্রাসী হিসেবে পরিচিত ইরফান কিয়ানি একটি ধারালো অস্ত্র নিয়ে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করা, অগ্নিসংযোগ করা ও ইসফাহান শহরজুড়ে ভয় ও আতঙ্ক ছড়ানোর মতো গুরুতর কাজে জড়িত ছিলেন।

দেশটির সুপ্রিম কোর্ট তার দিয়াকৃত রায়কে বহাল রাখার পর আজ ভোরে এই ফাঁসির কার্যকরী প্রক্রিয়া সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন জানিয়েছেন, ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা বর্তমানে চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সেশনজট কমিয়ে আনার উদ্দেশ্যে এটি নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫ এপ্রিল, ২০২৬ তারিখে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনা পরবর্তী প্রেক্ষাপট এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল। সেই কারণে তা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আমরা আশা করছি, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসেই শেষ করতে পারবো। একই কারণে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইরানী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন। ইসলামাবাদে পৌঁছলেও তিনি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক করতে চান না।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রী কেবল পাকিস্তানের শীর্ষপদের কর্মকর্তাদের সঙ্গেই বৈঠক করবেন। তিনি বলেন, ‘ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের মতামত শুধুমাত্র পাকিস্তানকে জানানো হবে।’

এছাড়া, এর আগে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, কমকর্তারা এখন ‘তাদের সঙ্গেই আলোচনা করছেন যারা ইরানের ক্ষমতায় রয়েছে’। তিনি বলছেন, ‘ইরানিরা একটি প্রস্তাব দিতে যাচ্ছে, আমাদের সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।’ তবে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।

আলোচনায় অংশ নিতে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার ইসলামাবাদের পথে রওনা হওয়ার কথা রয়েছে।

শীর্ষ পর্যায়ের এই আলোচনা ঘিরে ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশিরভাগ প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং গণপরিবহন স্থগিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জ্বিলকদ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৫৮
জোহর ১১:৫৬
আসর ০৪:৩২
মাগরিব ০৬:৩০
ইশা ০৭:৪৭
সূর্যোদয় : ০৫:২০ সূর্যাস্ত : ০৬:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%