প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আইফোন প্রেমীদের পকেটে এবার বড়সড় আর্থিক চাপ পড়তে যাচ্ছে। বিশ্ববাজারে মেমোরি চিপের আকাশচুম্বী দামের কারণে আগামীতে নতুন আইফোনের মূল্যবৃদ্ধি এড়ানো অসম্ভব, এ কথা সাফ জানিয়েছে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক।
তিনি একইসাথে বলেছেন, এই সংকট দ্রুত কাটার কোন লক্ষণ নেই।
অ্যাপলের শীর্ষ কর্মকর্তা জানান, উৎপাদন খরচের বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি আপ্রাণ চেষ্টা করছে। এতদিন গ্রাহকদের ওপর এর প্রভাব পড়তে দেওয়া হয়নি, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে এখন আর হাত গুটিয়ে নেওয়ার কোনো উপায় নেই। টিম কুক বলেছেন, ‘দুঃখজনক হলেও (আইফোনের) দাম বাড়ানো এখন অনিবার্য।’
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কার চিপ সংকটের অন্যতম প্রধান কারণ। এআই নিয়ে কাজ করা বড় বড় প্রতিষ্ঠানগুলো ব্যাপক পরিমাণে মেমোরি চিপ কিনে নেওয়ার কারণে বিশ্ববাজারে সরবরাহে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসতে যাওয়া ‘আইফোন ১৮’ সিরিজেই এর বড় প্রভাব পড়বে।
বর্তমান মডেলের তুলনায় আইফোন ১৮ প্রো তৈরিতে মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের খরচ প্রায় ১৫০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে।
এদিকে, দাম অপরিবর্তিত থাকার যে গুঞ্জন বাজারে ছিল, টিম কুকের এই মন্তব্যের পর তা একপ্রকার কর্পূরের মতো উড়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন