প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কর্ণাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের একটি কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে একটি নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের একটি নির্মম ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নবীন, ভেঙ্কটারমণ ও রেণুকা রয়েছেন। পুলিশ জানিয়েছে, ১৭ জুলাই রেণুকা নামের ওই নারী মন্দির দর্শনের কথা বলে কিশোরীকে তার বাড়ি থেকে বের করে নিয়ে আসেন। এরপর তাকে নবীন ও ভেঙ্কটারমণের হাতে তুলে দেওয়া হয়। দুই অভিযুক্ত কিশোরীকে একটি অটোরিকশায় করে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় জোর করে মদ পান করায়। একপর্যায়ে, তারা কিশোরীর বাড়ির কাছে অটো থামালে, সে বাড়ি যাওয়ার আকুতি জানায়। তবে পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা কিশোরীকে বলে, 'তুমি নেশাগ্রস্ত অবস্থায় আছ, এখন বাড়ি গেলে বাবার কাছে বকা খাবে।' এই অজুহাতে তারা কিশোরীকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায় এবং সারা রাত ধরে সংঘবদ্ধ ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালায়। পরদিন সকালে কিশোরীকে তার বাড়ির কাছে ফেলে রেখে, ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় তারা। রাতে দিনভর বাড়ি না ফেরায়, দুশ্চিন্তায় থাকা স্বজনরা সকালে সে ফিরলে জিজ্ঞাসাবাদ করেন। কান্নায় ভেঙে পড়ে কিশোরী পুরো নির্যাতনের বিবরণ দেয়। পরে, পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন