প্রিন্ট এর তারিখঃ ১৯ই অক্টোবর, ২০২৬ইং; ১২:৫০ এম || প্রকাশের তারিখঃ ৮ই জুন, ২০২৬ইং; ০৯:৪৫ পি.এম
কলাপড়ায় বৃষ্টির মধ্যেও ১০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা ও মেসির ২০ ফুট লম্বা অবয়ব নিয়ে আনন্দ মিছিল-শোভাযাত্রা
পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্বকাপ ফুটবল খেলা শুরুর আগেই পৃথিবীর বিভিন্ন দেশের মতো উন্মাদনায় মেতেছে ম্যারাডোনা-মেসি ভক্ত প্রেমীরা। এরই ধারাবাহিকতায় বৃষ্টির মধ্যেও ১০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা ও মেসির ২০ ফুট লম্বা অবয়ব নিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব-সমর্থক গোষ্ঠী। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় পৌর শহরের হ্যালিপাড মাঠ থেকে মিছিল-শোভাযাত্রাটি বের করা হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা খেলার মাঠে শেষ হয়।
এসময় আর্জেন্টিনা ও ম্যারাডোনা-মেসি প্রতিধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিল-শোভাযাত্রার আগে শিশু,নারী থেকে শুরু করে বিভিন্ন বয়সী হাজারো আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের উপস্থিতিতে বিশাল এক মিলন মেলায় পরিনত হয় পুরো হেলিপ্যাড মাঠ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"