প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটির লংগদু উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে লংগদু উপজেলা পরিষদসহ সরকারের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন দীপেন দেওয়ান। পরিদর্শনের পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে কর্মকর্তারা উপজেলার সার্বিক উন্নয়ন ও দাপ্তরিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশাসনিক সভা শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা বিএনপির উদ্যোগে একটি প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দীপেন দেওয়ান।
সভায় বক্তারা নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি করেন। প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, তারেক রহমানের নেতৃত্বের দূরদর্শিতায় লংগদু উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম পনীর, সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টোসহ জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন