প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে সেখানকার জনগণের উদ্বেগের বিষয়টি দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধান করবে বলে প্রত্যাশা করে বাংলাদেশ।
তিনি বলেন, ‘‘একটি গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র হিসেবে আমরা প্রত্যাশা করি, ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হিসেবে তার জনগণের অবস্থান বিবেচনায় নেবে এবং উদ্ভূত সমস্যার দ্রুত সমাধানের দিকে এগিয়ে যাবে।’’
প্রতিবেশী দেশটিতে শিক্ষার্থীদের নেতৃত্বে চলমান বিক্ষোভের ব্যাপারে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশ চায় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক।’’
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত ফোনালাপ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সুনির্দিষ্ট তথ্য পায়নি।
এছাড়া শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে প্রাসঙ্গিক কোনো তথ্য পাওয়া গেলে সরকার তা খতিয়ে দেখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন